৩৮ মণ ওজনের ‘রাজবাড়ীর রাজা’র দাম কতো?
বাড়ির গাভি থেকে জন্ম নেওয়া বাছুরটি লালন–পালন করে বড় করেছেন খামারি। সেটি এখন ৩৮ মণ ওজনের বিশাল এক ষাঁড়। সাদা-কালো রঙের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের তিন বছর দুই মাস বয়সী ষাঁড়টি কোরবানির হাটে বিক্রি করা হবে। সুঠাম দেহ ও শান্ত স্বভাবের হওয়ায় ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘রাজবাড়ীর রাজা’।