ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতীক ‘হাঁস’
ব্রাহ্মণবাড়িয়া–২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের অন্তর্ভুক্ত সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষে তার হাতে ‘হাঁস’ প্রতীক তুলে দেওয়া হয়।