সামনে এলেন ‘দম’–এর আসল নূর
ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’ এর মূল অনুপ্রেরণা মো. নূর ইসলাম শনিবার (৪ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তার জীবনের সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা। রেদওয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত এই সিনেমাটি ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত নূর ইসলামের অলৌকিকভাবে বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।