জুলাই মাসের জন্য অপরিবর্তিত রয়েছে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম। প্রতি লিটার অকটেনের দাম ১৪৫, পেট্রোল ১৪০, কেরোসিন ১৩৫ ও ডিজেলের দাম ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এর আগে, জুন মাসের জন্য প্রতি লিটার অকটেনের দাম ১৪৫, পেট্রোল ১৪০, কেরোসিন ১৩৫ ও ডিজেলের দাম ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।