ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। এর আগে, ১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আহত হয়েছিলেন তিনি। ৮১ বছর বয়সী খারাজি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ স্ট্র্যাটেজিক কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মেহর ও ইসনা সংবাদ সংস্থা টেলিগ্রামে জানায়, কয়েকদিন আগে আমেরিকান-জায়নিস্ট শত্রুর চালানো সন্ত্রাসী হামলায় আহত হওয়া এই প্রবীণ কূটনীতিক শহীদ হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানে তাদের বাসভবনে চালানো ওই হামলায় খারাজির স্ত্রীও নিহত হন।
খারাজি নিউইয়র্কে জাতিসংঘের ইরানি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন ও পরে ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড