যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেবে ইরান, এমন তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে তারা।
মাত্র ৩৪ কিলোমিটার (২১ মাইল) প্রশস্ত হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ জলপথ, যা উপসাগর থেকে ভারত মহাসাগরে প্রবেশের প্রধান রুট। বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ ও সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য এই পথ দিয়েই পরিবহণ করা হয়।
গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকে প্রণালিটি নিয়ন্ত্রণে রেখে আংশিকভাবে বন্ধ করে দেয় ইরান, যার ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দেয়।
তথ্যসূত্র: রয়টার্স