মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানজুড়ে মোট ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেন কোলিভান্দ।
কোলিভান্দের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ২৩ হাজার ৫০০টি বাণিজ্যিক কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এছাড়া ৩৩৯টি চিকিৎসা কেন্দ্রও হামলার শিকার হয়েছে; যার মধ্যে রয়েছে হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি, স্বাস্থ্যকেন্দ্র ও জরুরি বিভাগ।
তথ্যসূত্র: আল জাজিরা