দক্ষিণ লেবাননের দেইর কানুন রাস আল-আইন শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে।
ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ এসব অ্যাম্বুলেন্সকে ‘ব্যাপকভাবে সামরিক কাজে’ ব্যবহার করছে।
তবে এই দাবির পক্ষে তারা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি।