ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই একটি ব্রেকিং নিউজ জানাচ্ছে ইতালির সংবাদ মাধ্যমগুলো। খবরে বলা হচ্ছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে দেশটির প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৪ ভেপ্রিল) ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি আবার চালু করতে সব ধরনের চেষ্টা চালানো উচিত।’
ইসরায়েলের সাথে ইতালির চুক্তিটি ২০০৩ সালে স্বাক্ষরিত হয়েছিল এবং ইতালির রাজনৈতিক সরকারগুলো প্রতি পাঁচ বছর পরপর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করে আসছিল।