ইরানকে অস্ত্র সরবরাহ না করার জন্য চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তার এই অনুরোধের জবাবে সি চিন পিং জানিয়েছেন, চীন ইরানকে কোনো ‘অস্ত্র দিচ্ছে না’।
বুধবার (১৫ এপ্রিল) ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন।
তিনি বলেন, ‘আমি শুনেছি, চীন ইরানকে অস্ত্র দিচ্ছে। চারপাশে এমনই শোনা যাচ্ছে। আমি তাকে (সি চিন পিং) চিঠি লিখে এ ধরনের কিছু না করার অনুরোধ জানিয়েছিলাম। জবাবে তিনি আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন, তারা ইরানকে অস্ত্র দিচ্ছে না।’
তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটির গোয়েন্দা সংস্থা ইঙ্গিত পেয়েছে, চীন ইরানকে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা