রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আলিয়া মাদ্রাসার এক শিক্ষক জানান, আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক আহত হয়েছেন। মাথায় আঘাত লাগায় ফেটে গিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমান তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আহত হয়ে অন্তত ১৭ জন ঢাকা মেডিকেলে এসেছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন, আবার অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।