রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার (১৪ মার্চ) ফের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে।
এ ছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।
শনিবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্র ২২.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।