ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন থেকে যথারীতি র্নিধারিত সময়সূচী অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তার আগে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ছেড়ে লাখ লাখ মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছে।