রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রবিউল ফয়সালের বাসা থেকে ইসমত আরা (৫০) নামে এক গৃহকর্মীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টা থেকে ১২টার মধ্যে এই ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ওই বাসার বাড়িওয়ালা মো. রবিউল ফয়সাল জানান, রাতে ইসমত আরাকে বাসার ভেতরে রেখে জ্বালানী মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রবিউল ফয়সালের পরিবারসহ চীন মৈত্রী শিল্প-বাণিজ্য মেলায় যান। পরবর্তীতে সে রাতে তারা বাসায় ফিরে দেখতে পান, তিনি গলা কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে আছেন। তৎক্ষণিকভাবে তারা ৯৯৯ নম্বরে ফোন করে এবং ভিকটিমকে উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। বর্তমানে গৃহকর্মী ইসমত আরাকে ৩০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।