‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনকর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ‘ভাতের হোটেল’ দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় তাকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।
ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে তিনি এ প্রতীকী কর্মসূচির আয়োজন করেছিলেন।
সোহানী শিফার সঙ্গে থাকা সুজন নামে এক ব্যক্তি জানান, সোহানী শিফাকে বর্তমানে শাহবাগ থানায় রাখা হয়েছে। পুলিশ কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিতে পারে। তবে এ ক্ষেত্রে শিফার কাছ থেকে মুচলেকা নেবে পুলিশ।
এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।