রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেপ্তার এবং একই সময়ে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে- রমনায় ৫০, লালবাগে ৩৩, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৪৯, তেজগাঁওয়ে ৪৯, মিরপুরে ১০৭, গুলশানে ৪৫, উত্তরাতে ৩৭ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।