রাজধানীর চানখারপুলের নিমতলীতে আবাসিক ভবনের দোতলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল নাগরিক প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ১৮ মিনিটে আগুন লাগে। পরে ১০টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি বাসাবাড়ির আগুন। তবে এলাকায় রাসায়নিক কেমিক্যালসের মজুত থাকায় ফায়ার সার্ভিস সতর্ক রয়েছে।