রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে আগুন লেগেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮মিনিটে আগুনের খবর পাওয়া যায়। বিষয়টি ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে নাগরিক প্রতিদিনকে নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট সহায়তার জন্য যাচ্ছে।
তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।