ঈদকে সামনে রেখে রাজধানীতে আবারও আয়োজন করা হচ্ছে জনপ্রিয় লাইফস্টাইল ফেয়ার ‘Dhaka Bank Presents The Chand Bazaar – Season 3’।
আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ রাজধানীর গুলশানে আলোকিতে বসবে তিনদিনের এই বিশেষ ঈদ বাজার; যা খোলা থাকবে প্রতিদিন দুপুর ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত।
ঈদ শপিংকে আরও আনন্দময় করতে এখানে থাকছে নানা ধরনের লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ডের স্টল।
ঈদের পোশাকসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকবে আকর্ষণীয় ফুড জোন; যেখানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পাওয়া যাবে বিভিন্ন রকমের খাবার।
মেলায় থাকছে একটি বিশেষ মেহেদি জোন; যা স্পন্সর করছে Veet।
এ ছাড়া এই আয়োজনের অন্যান্য সহযোগী হিসেবে রয়েছে Max Cola, AMA Coffee, Maya, Pathao, Polar, Elyze Aesthetic Clinic, Cha n Chill, Nagorik Protidin, Bongo Effect এবং IntellRecurso।
এই তিনদিনের উৎসবকে আরও জমজমাট করতে প্রতিদিন থাকছে বিভিন্ন লাইভ অ্যাক্টিভিটি।
এর মধ্যে রয়েছে লাইভ ফায়ার পারফরম্যান্স, তিন রাতের লাইভ কাওয়ালি, শায়েরি সেশন, সেলফ ডিফেন্স ডেমোনস্ট্রেশনসহ আরও অনেক আকর্ষণীয় আয়োজন।
ঈদের কেনাকাটা, সুস্বাদু খাবার আর লাইভ কাওয়ালি সমন্বয়ে এবার ‘Chand Bazaar Season 3’ হয়ে উঠবে শহরের অন্যতম আকর্ষণীয় ঈদ উৎসব।
পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদের আমেজ উপভোগ করতে এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।