পার্টনার কনভেনশন ২০২৬
বিশ্বের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার বাংলাদেশে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছে তাদের পার্টনার কনভেনশন-২০২৬। ১৭ বছর ধরে এই স্বীকৃতি ধরে রাখা হায়ার ‘প্লে উইথ দ্য নাম্বার ওয়ানস’ থিমকে সামনে রেখে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই আয়োজন করে।
এ আয়োজনে সারাদেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক পার্টনার ও স্টেকহোল্ডাররা অংশ নেন। আয়োজনটিতে অত্যাধুনিক প্রযুক্তি, পার্টনারশিপের প্রতি হায়ারের দৃঢ় অঙ্গীকার এবং ২০২৬ সালের কৌশলগত ভবিষ্যৎ ভিশন গুরুত্ব পায়।
এই কনভেনশনের মূল আকর্ষণ ছিল এমন কিছু পণ্যের মোড়ক উন্মোচন, যা বাংলাদেশের বাজারে আগে কখনো দেখা যায়নি। এসব পণ্য প্রযুক্তিখাতে হায়ারের একচ্ছত্র আধিপত্যকে আবারও প্রমাণ করেছে।
অনুষ্ঠানে উন্মোচিত হায়ারের নতুন উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম ফেব্রিক ফিনিশ ও এআই প্রযুক্তি সমৃদ্ধ গ্রাভিটি সিরিজ এসি, ১০০ ইঞ্চির কিউডি-মিনি এলইডি টিভি, যা বিশাল স্ক্রিনে ইমারসিভ ভিউয়িংয়ের অভিজ্ঞতা দেবে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো থ্রি-ড্রাম ওয়াশিং মেশিন এবং আল্ট্রা ফ্রেশ এয়ার টেকনোলজি ও ফুল-টাচ কালারফুল ডিসপ্লে প্যানেল সমৃদ্ধ প্রিমিয়াম ডিজাইনের স্মার্ট ইন্টারঅ্যাকশন ওয়াশিং মেশিন।
কনভেনশনে হায়ার বাংলাদেশ তাদের ২০২৬ সালের কৌশলগত রোডম্যাপও উপস্থাপন করে। এতে ব্রেকথ্রু ইনোভেশন, প্রিমিয়াম প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও দেশব্যাপী বিস্তৃত পার্টনার নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কনভেনশন শেষে উপস্থিত ডিলার ও পার্টনারদের মধ্যে ইন্ডাস্ট্রি-লিডিং পণ্য এবং সুনির্দিষ্ট প্রবৃদ্ধির কৌশল নিয়ে হায়ার বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স মার্কেটে রাজত্ব করার অনুপ্রেরণা লক্ষ্য করা যায়।