কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে এক নারী শিক্ষক খুন হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
প্রক্টর বলেন, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় একই বিভাগের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রক্টর।
ঘটনাস্থলে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘ম্যাডাম মারা গেছেন। তাকে আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আর যিনি এ কাজ করেছেন ফজলুর রহমান, তিনি নিজেও আত্মহননের চেষ্টা করেন। তার অবস্থাও আশঙ্কাজনক।’
এদিকে এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার জসীম উদ্দিন।