আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমানের বাবা আব্দুল লতিফ আর নেই। বুধবার বিকেলে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
তারেক রহমান লেখেন, আমার বাবা জনাব আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।