রাজধানীর এক অভিজাত হোটেলে ডগ স্কোয়াডসহ তল্লাশি, নজরে এনসিপির একাধিক শীর্ষ নেতা। নিরাপত্তা বাহিনীর আচমকা অভিযান ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পদযাত্রা ও সমাবেশ' ঘিরে সমাবেশস্থল বিপ্লব উদ্যান এবং সংশ্লিষ্ট হোটেল ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (২০ জুলাই) বিকাল ৫টায় বিপ্লব উদ্যানে এনসিপির প্রধান সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে দলটির নেতারা সকালে রাঙামাটি ও কাপ্তাই হয়ে পথসভা করে বিকেলে সমাবেশস্থলে পৌঁছাবেন।
নিরাপত্তা জোরদার
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) বিকালে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি। সিএমপির একটি দল প্রায় দেড় ঘণ্টাব্যাপী হোটেলটিতে অবস্থান করে সন্ধ্যা ৭টা পর্যন্ত তল্লাশি চালায়। রবিবার সকালেই হোটেল ত্যাগ করে এনসিপি নেতারা রাঙামাটির পথে রওনা হন।
পূর্ববর্তী সহিংসতা মাথায় রেখে কড়া নজরদারি
পুলিশ জানায়, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির একটি কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের হাতে এনসিপির মঞ্চ ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
পুলিশ সুপারের আশ্বাস
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “আমরা এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। তাদের অবস্থান করা হোটেলগুলো সুইপিং করে ক্লিয়ার করা হয়েছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।”