দোহারের গাজিরটেক এলাকায় আসল মোড়কে নকল শিশু পণ্যের কারখানা নিয়ে সংবাদ প্রকাশের পর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় থেকে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম।
এসময় কারখানা মালিক নজরুল ইসলাম শেখকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ। অভিযানে সহায়তা করে দোহার থানা পুলিশ।