মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন মারুফ (৪০) নামের এক যুবক। উপজেলার বেজগাও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামের প্রফুল্ল দাসের বাড়ির আম গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন লৌহজং থানায় অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।
পুলিশ আরও জানায়, কিছুদিন আগে মারুফ মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা না দেওয়ার কারণে মারুফ বাড়িঘর ভাঙচুর করে। একপর্যায়ে মারুফের মা থানায় এসে অভিযোগ দিলে মারুফ বাসায় যায় না। পরে সোমবার দেখতে পান আম গাছের সঙ্গে মারুফের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ওসি আরও জানান, ‘আমরা মরদেহ উদ্ধার করার পরে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মরদেহ পাঠিয়েছি।’
নিহত মারুফ উপজেলার বেজগাও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামের মৃত রহিমের ছেলে।