ঢাকার দোহারে অনৈতিক কাজের অভিযোগ পেয়ে দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানের সময় জয়পাড়া বাজারের ড্রিমজোন রেস্টুরেন্ট ও জয়পাড়া স্টার কাবাব নামে দুটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে সেখান থেকে সকল ছোট ছোট পর্দা অপসারণ করা হয়। এসময় জয়পাড়া স্টার কাবাব রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সেখান থেকে কাদের ও এক নারীকে আটক করা হয়।
পরে আটক করা নারীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় কাদের নামে স্টার কাবাব চাইনিজের মালিককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাদ উল্লাহ বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যৎও অব্যাহত থাকবে।