হবিগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৩ জুন) জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খান মোহাম্মদ সাগরকে এ মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া অন্য নেতাকর্মীরা মুখোশ পরা ছিল।
মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, ‘আমরা শুনেছি একটি মিছিল বের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’