অতিবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ওমর ফারুক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস ম্যানেজার অনির্বাণ বাপ্পি, মোস্তাফিজুর রহমান, ইলিয়াস হোসেন, সিকিউরিটি হেড সাখওয়াত হোসেন মামুন, আনোয়ার হোসেন এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হাফিজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সবসময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রতিষ্ঠানটি মানবিক সহায়তা অব্যাহত রাখবে।
ত্রাণ বিতরণ শেষে অতিথিরা ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগের জন্য অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।