ঝালকাঠির নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে ঝালকাঠির জেলা এসপি উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুর জেলায় বদলি করা হয়েছে।