ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩য় দিনের মতো গফরগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা। এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম তানিয়া, জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, উপজেলা মাঠ কর্মচারী সমিতির সভাপতি সোহেল রানা, ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রোকসানা শিরিনসহ প্রমুখ।