আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী তার ছোট ভাই নাসিম সাঈদীকে নিয়ে গণসংযোগ করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর শহরের হুলারহাট এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগের সময় কুশল বিনিময় করেন মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ও সহকারী সেক্রেটারি মাওলানা. শেখ আব্দুর রাজ্জাকসহ বেশকিছু নেতাকর্মী।