বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য পতিত সরকারপ্রধান শেখ হাসিনা দায়ী। তার ব্যক্তিগত রোষানল ও প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারারুদ্ধসহ ব্যাপক নির্যাতন করা হয়েছে।’
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর কামারগাঁও শফিকুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটের মাধ্যমে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে চূড়ান্ত বিজয় আসবে।’
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।