গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকা অভিযান চালিয়ে ৭৭০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ সহ মাহফুজার রহমান (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের একটি দল উপজেলার মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলটি জব্দ করেন। একইসাথে মাদক ব্যবসায়ী মাহফুজারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিলনপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিকভাবে জানা যা, দীর্ঘদিন ধরে আসামি মাহফুজার রহমান গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে ইয়াবা কিনে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে।
আইনি ব্যবস্থ্যা গ্রহণের জন্য তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে ও জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।