ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার ৪৬ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোন দুস্কৃতিকারী সীমান্ত দিয়ে ঢুকতে ও বের হতে পারবে না বলে জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্লেন রাশেদ কামাল রনি।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া বিজিবি সেক্টরে শীতার্ত দুঃস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষিত রাখার মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের এই মানব সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবির এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মধ্যে গভীর প্রশংসা অর্জন করেছে এবং তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ কর্মসূচিতে বিজিবির বিভিন্ন স্তরের কর্মকতারা উপস্থিত ছিলেন।