ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করে।