লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ৭টি ট্রলি জব্দ করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন উপজেলার দুলাল হোসেন, আমিনুর, জামিনুর রহমান, বাধন হোসেন, হাসিব হোসেন, আজম হোসেন।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।