চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের সেলিম চেয়ারম্যানের ভাটার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানজিল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তানজিলের মৃত্যু হয়। নিহত তানজিল আলমডাঙ্গা শহরের বন্ডবিল স্কুলপাড়া এলাকার তোহিদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।