দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে লাঙ্গল মার্কায় মনোনয়ন পাওয়ার জন্য জেলা জাতীয় পার্টির অফিসের সামনে অনশনে বসেছেন জেলার খানসামা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুল আলিম হাওলাদার।
আব্দুল আলিম হাওলাদার জানান, খানসামা ও চিরিরবন্দর উপজেলার ১৮টি ইউনিয়নের প্রতিটি সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে সাপোর্ট দিয়েছিল। কিন্তু আমাকে বাদে যাকে মনোনয়ন প্রদান করা হয়েছে তার কোন যোগ্যতা নেই ও দলের নেতা কর্মীদের সঙ্গে সুসম্পর্ক নাই। সে কিভাবে মনোনয়ন পায় আমার জানা নেই।
এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব, জেলা আহ্বায়ক ও সদস্য সচিব সকলের কাছে আমার আকুল আবেদন বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার অনশন চলমান আছে ও চলমান থাকবে।