শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে আটক করতে গেলে ওই থানার ওসি নাজিম উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যান ছাত্রলীগের সখিপুর থানা সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ছাত্রলীগের সখিপুর থানা সভাপতিকে আটক করতে অভিযান চালানো হয়। এ সময় সখিপুর বাজারে তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।
ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ওসি নাজিম উদ্দিন আহত হন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়।
শরীয়তপুরের ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, বিষয়টি জেনেছি। আহত ওসি চিকিৎসা নিয়েছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।