খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া দুটি গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেলো শিশুরা। পরে তা পুলিশে নিকট হস্তান্তর করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান শহরের বাসস্ট্যান্ডস্থ কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে গ্রেনেড দুটি পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা সদরের কাশেম পাড়া এলাকায় কয়েকজন শিশু ঝিরির পাশে খেলার সময়ো পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায়। কৌতুহলবশত পলিথিনটি খুললে গোলাকার দুটি বস্তু পেয়ে খেলার জন্য নিয়ে আসে তারা। পরে বাসষ্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের কাছে গ্রেনেডগুলো হস্তান্তর করে স্থানীয়রা। পুলিশ গ্রেনেড দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো.আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড দুটি পুলিশের। এগুলো জনতাকে ছত্রভঙ্গ করতে মূলত ব্যাবহার করে পুলিশ। গত ৫ আগষ্ট যেহেতু বান্দরবান থানা আক্রান্ত হয়নি, সেহেতু গ্রেনেডগুলো বান্দরবান পুলিশের নয়। স্পষ্ট বুঝা যাচ্ছে এগুলো অন্য জেলার পুলিশের লুট হওয়া গ্রেনেড।