রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি রাবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য বলেন, ‘আমি বিষয়টি জেনেছি এবং দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি।’