বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) নিম্নবর্ণিত শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ই-এপ্লিকেশন আহ্বান করা হচ্ছে।
স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। মাদরাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-এপ্লিকেশন ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।
আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর (শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না)।
পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম ও নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd তে পাওয়া যাবে।