সিনেমার গান থেকে বিদায় নিচ্ছেন, গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিংহ এমন ঘোষণা দিয়েছিলেন। তার এই খবরে শ্রোতাদের মধ্যে শোরগোল পড়ে যায়। কিন্তু সম্প্রতি হয়তো সিদ্ধান্ত ঘুরিয়ে নিয়েছেন এই গায়ক। সম্ভবত সিনেমার গানে আবার ফিরছেন অরিজিৎ সিং।
অভিনেতা আমির খান নিজের ছবির গান তৈরির জন্য অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছিলেন সম্প্রতি। ফলে বিভ্রান্ত শ্রোতা ও অনুরাগীরা। অরিজিতের নতুন ঘোষণা, আগামী বছর পর্যন্ত তার কণ্ঠ শুনতে পাবেন শ্রোতারা।
তাহলে কি গায়ক আগের সিদ্ধান্ত বদলালেন? একেবারেই না। তিনি বার্তায় লিখেছেন, “আমি নতুন কোনও কাজ নিচ্ছি না। কিন্তু, পুরনো চুক্তি অনুযায়ী প্রচুর গান জমে রয়েছে। সেই গানগুলো গাইতে হবে। হাতের জমা কাজ শেষ হতে হতে নতুন বছরও এসে যেতে পারে। অর্থাৎ, আগামী বছরেও আমার গান আপনারা শুনতে পাবেন।” গায়কের এইটুকু ঘোষণাতেই উচ্ছ¡সিত তার অনুরাগীরা। একেবারে না শুনতে পাওয়ার বদলে আরও এক বছর তারা ছায়াছবিতে প্রিয় গায়কের নতুন গান শুনতে পাবেন। উল্লেখ্য, শুধু আমিরই নন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক বাঙালি পরিচালকের চতুর্থ ছবিতেও অরিজিৎ নাকি দুটো গান গাইবেন।