বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা এখন অভিনয়ে নিয়মিত নন। তবে ক্রিকেট এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনায় থাকেন সব সময়। এবার অবশ্য ভিন্ন কারণে আলোচনায় জায়গা পেয়েছেন তিনি।
একের পর পর বাড়ি বিক্রি করছেন এই বলিউড সুন্দরী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার পালি হিলসে অবস্থিত নিজের একটি আলিশান অ্যাপার্টমেন্ট ১৮.৫ কোটি রুপিতে বিক্রি করে দিলেন এই সুন্দরী। এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে বলিউডে।
এদিকে অবাক করার বিষয় হলো, গত নভেম্বর মাসেই একই বিল্ডিংয়ের ১১ তলায় নিজের অন্য একটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন প্রীতি। সেই অ্যাপার্টমেন্টটির দাম ছিল ১৪ কোটি রুপি।
মাত্র চার মাসের ব্যবধানে দুটি বড় সম্পত্তি বিক্রি করে দেওয়ায় ভক্তদের মনে সংশয় তৈরি হয়েছে। প্রীতি জিনতা কি তাহলে আর্থিক সংকটে পড়েছেন। নাকি মুম্বাই চ্যাপ্টার চিরতরে ক্লোজ করতে চাইছেন। তবে এ বিষয়ে অভিনেত্রী নিজে এখনও মুখ খোলেননি।