আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ অতি চালাক ফ্যামিলি’। আল আমি স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। এটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
গ্রামের মানুষ সাধারনত সহজ সরল হয়। প্যাচঘোচ কম বোঝে, দিন আনে দিন খায়। অল্পতে সুখে থাকে। এরকম মানুষের সংখ্যাই বাংলাদেশের গ্রামে বেশি। তবে, সব মানুষ সব পরিবার সহজ সরল হয়না। কিছু পরিবার থাকে যারা গ্রামের সহজ সরল মানুষের মাথায় কাঠাল ভেঙে খায়। সুজনকাঠী গ্রামের তালুকদার পরিবার এরকমই একটি পরিবার। এমন একটি পরিবারের গল্পকে কেন্দ্র করেই নাটকটির গল্প এগিয়ে গেছে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল, স্পর্শিয়া মীম, আশরাফ সুপ্ত, রেজমিন সেতু, সাদ্দাম মাল, আব্দুল্লাহ রানা, মাসুম বাশার, আশরাফুল আলম সোহাগ, আলিফ চৌধুরী, সাইকা আহমেদ প্রমুখ।