ঘনিষ্ঠ দৃশ্যে সহ-অভিনেতার আচরণে বিব্রত হয়েছিলেন বিদ্যা, সঞ্জয় দত্তের সৌজন্যমূলক আচরণেও জানালেন অভিভূত হওয়ার কথা
বলিউডে তারকাখ্যাতি অর্জনের পাশাপাশি স্পষ্টভাষী হিসেবে পরিচিত বিদ্যা বালান সম্প্রতি এক টক শোয়ে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অস্বস্তিকর এক অভিজ্ঞতার কথা জানিয়ে আলোচনায় আসেন।
বিদ্যা বলেন, “এক ঘনিষ্ঠ দৃশ্যের আগে আমার সহ-অভিনেতা চাইনিজ খেয়ে শুটে এসেছিলেন, দাঁতও মাজেননি। আমি খুব বিব্রত বোধ করছিলাম। তখন আমি ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। সাহস পাইনি তাকে কিছু বলার।”
ঘটনাটি এতটাই অস্বস্তিকর ছিল যে বিদ্যা মনে করেছিলেন, “তার কি কোনো প্রেমিকা নেই? ন্যূনতম সচেতনতা থাকাটা কি খুব কঠিন?”
তবে বিদ্যা এটাও স্বীকার করেছেন, সব অভিজ্ঞতা এমন ছিল না। নিজের প্রথম সিনেমা ‘পরিণীতা’তে সঞ্জয় দত্তের সৌজন্যমূলক আচরণে অভিভূত হয়েছিলেন তিনি। বিদ্যা বলেন, “সঞ্জয় দত্ত নিজে এসে বলেছিলেন, তিনি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ভয় পাচ্ছেন, কীভাবে অভিনয় করবেন বুঝতে পারছেন না। আমি অবাক হয়েছিলাম, কারণ তিনি এত বড় তারকা!”
এই দুই বিপরীত অভিজ্ঞতা থেকে বিদ্যার বার্তা: পেশাগত সৌজন্যতা ও সহানুভূতির গুরুত্ব সব ক্ষেত্রেই অপরিসীম।