শোবিজ তারকারা কেউ কেউ কথা দিয়ে কথা রাখেন না। তবে প্রতিশ্রুতি যারা রাখে তাদের সংখ্যাও কম নয়। যারা কথা দিয়ে কথা রাখেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন জনপ্রিয় সংগীত শিল্পী বালাম।
দেড় মাস আগে কথা দিয়েছিলেন এই ঈদে পূর্নাঙ্গ একটি গানের অ্যালবাম প্রকাশ করবেন। তিনি সেই কথা রেখেছেন।
‘মাওলা’ শিরোনামের গানের সেই অ্যালবামটি প্রকাশ হয়েছে বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
‘মাওলা’ অ্যালবামে গান লিখেছেন রশীদ নিউটন ও বালাম। প্রযোজনা, সুর ও সংগীতায়োজন করেছেন বলাম।
অর্ন্তমুখী স্বভাবের এই সংগীতশিল্পী প্রচারনা থেকে সব সময় নিজেকে সরিয়ে রাখেন। এবারও তার ব্যতিক্রম হলো না।