সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু আলোচনার মধ্যে ’চা গরম’ এখন একটি আলোচনা। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চরকি অরিজিনাল ফিল্মটি ১৪ এপ্রিল মুক্তির পর থেকেই ভাসছে প্রশংসায়। ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে ফিল্মটির নানা দিক নিয়ে কথা হচ্ছে। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই বেশি রিভিউ পাওয়া যাচ্ছে ’চা গরম’ নিয়ে। দর্শকদের মতে, ব্যস্ত জীবনে মানসিকভাবে প্রশান্তি দেয়ার মতো একটি কাজ এটি। অনেক দর্শক ফিল্মটিকে দেখছেন অনুপ্রেরণা হিসেবে।
নির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানালেন, এটাই নির্মাতার আসল পুরস্কার। তিনি দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এ জন্য আরও ভালো লাগছে যে, দর্শকরা তাদের ভালো লাগার কথা লিখছেন এবং অন্যকে দেখার জন্য অনুপ্রাণিত করছেন। এর জন্য দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।’
গল্প, নির্মাণের পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে প্রতিটি চরিত্র। চরিত্রগুলো নিয়ে আলাদা করে লিখেছেন অনেকেই।
এটির গল্প ও চিত্রনাট্য করেছেন সাইফুল্লাহ রিয়াদের চরকি ও অক্সফ্যাম যৌথ প্রযোজনায় ফিল্মটি নির্মিত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়।