বলিউডে অভিনেতা অক্ষয় কুমার আবারও স্বরূপে ফিরে এসেছেন। তার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ ভূত বাংলা’ মুক্তির চারদিনের মধ্যেই ১০ কোটি টাকা আয় করেছে। যা অক্ষয়ের অভিনয় ক্যারিয়ারের জন্য অন্যরকম এক মাইলফলক।
হরর-কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পেয়েছে ১৮ এপ্রিল। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল পর্যন্ত চার দিনে ছবিটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১০৬ কোটি টাকার বেশি।
ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন এবং এতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি।
হরর ও কমেডির মিশেলে তৈরি এই সিনেমা দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, শুরুটা বেশ শক্তভাবেই করেছে।
এদিকে একই সময়ে চলমান বড় বাজেটের অন্য ছবির সঙ্গে প্রতিযোগিতা এবং আইপিএলের উত্তেজনার মধ্যেও ‘ভূত বাংলা’-এর এই সাফল্য বলিউডে নতুন করে আশার আলো দেখাচ্ছে।