নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে তৈরী হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’। পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এতে তার সহশিল্পী হিসেবে আছেন রাকিব হোসেন।
সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। এই সিনেমায় মূলত ঢাকার ভেতরের জীবনের অচেনা বাস্তবতাকে সিনেমার ভাষায় তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আয়মন শিমলা, মোহাইমিন ইসলাম গল্প, ড. আফরোজা মোমেন, সুবাইতা, রোমেল, সেঁজুতি, আফিফ খান, রুপম ও জাহিদুল ইসলামসহ অনেকে।
সিনেমাটিতে র্যাপ, রোমান্টিক ও ভিন্নধর্মী একাধিক গান থাকছে। গানের কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ ও রেজাউর রহমান রিজভী। সিনেমা প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘ আমরা চেষ্টা করেছি ঢাকার একেবারে ভেতরের গল্পকে সিনেমার ভাষায় তুলে ধরতে।’ নির্মাতা আরো বলেন, ভাবনা নিবেদিত একজন শিল্পী। অনেক প্রতিকুলতার মধ্যেও তিনি শুটিংয়ে সহযোগিতা করেছেন।